খেলা

নড়াইলে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস শুরু সোমবার

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা-২০২১ উদ্বোধন হবে সোমবার (৫ এপ্রিল)।

নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু রোববার সকালে বলেন, দেশের বিভিন্ন জেলাসহ প্রতিষ্ঠানের নামে পুরুষদের ১১টি দল ও মহিলাদের ৮টি দল নড়াইল ভ্যেনুতে খেলবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা আগামী ৫ থেকে ৯ এপ্রিল-২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে খেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন জেলা খেলোয়াড়বৃন্দ ইতিমধ্যে নড়াইলে এসে পৌঁছেছেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, স্বাস্থ্যবিধি মেনেই খেলা পরিচালনা হবে। লকডাউন হলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনের পক্ষ থেকে খেলা শেষে খেলোয়াড়দের নিজ নিজ এলাকায় পৌঁছে দেয়া হবে।

খেলায় অংশগ্রহণ করবেন, পুরুষ- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তিতাস গ্যাস, চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুর জেলা, কুমিল্লা জেলা, পঞ্চগড় জেলা, চট্ট্রগ্রাম জেলা ও স্বাগতিক নড়াইল জেলা দল।

মহিলা- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, পাবনা জেলা, রাজশাহী জেলা, চট্ট্রগ্রাম জেলা, খুলনা জেলা, চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক নড়াইল জেলা দল।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা