খেলা

তবু থামবে না বাংলাদেশ গেমস

নিজস্ব প্রতিবেদক : আজ রোববার সকালে আবার বাংলাদেশ গেমস ভিন্ন দিকে মোড় নিয়েছে। অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, শ্যুটিং সহ অনেক ডিসিপ্লিন তড়িঘড়ি করে খেলা শেষ করার চেষ্টা করোনা শঙ্কায়। কিন্তু সরকার লকডাউন না করে কঠোর নির্দেশনা দিতে পারে এমন আভাস পাওয়ার পর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আজ সকালে অ্যাথলেটিক্স ইভেন্টে পুরস্কার প্রদানের পর বলেন,‘স্বাস্থ্য বিধি মেনেই বাংলাদেশ গেমস চলতে থাকবে।’ যাপিত জীবনের অনেক কিছু থমকে গেলেও থামছে না বাংলাদেশ গেমস!

সোমবার থেকে লকডাউন না হলেও কঠোর নিষেধাজ্ঞার নির্দেশনা দিতে পারে সরকার। এর মধ্যেও গেমস স্বাভাবিক গতিতে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করলেন অলিম্পিক এসোসিয়েশনের এই কর্মকর্তা, ‘যেগুলো ইভেন্টস আছে ঠিকভাবে স্বাস্থ্য বিধি মেনে রেখে গেমস শেষ করব ইনশাআল্লাহ। আমি আশাবাদী গেমস সফলভাবে শেষ করার ব্যাপারে। সরকার গেমসের ব্যাপারে অবগত। অনেকের সাথেই আলোচনা হয়েছে।’

গেমসের সূচি অনুযায়ী ১০ এপ্রিল সমাপনী অনুষ্ঠান। দেশের চলমান পরিস্থিতিতে সমাপনী অনুষ্ঠান নাও হতে পারে। তবে ৯ এপ্রিলের মধ্যে গেমসের ক্রীড়া শেষ করার পরিকল্পনা বিওএর, ‘৯ এপ্রিলের মধ্যে আমরা গেমস শেষ করব।’ বলেন শাহেদ রেজা। সরকার এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেনি। প্রজ্ঞাপন জারির পর বিওএ আনুষ্ঠানিকভাবে পরবর্তী রূপরেখা প্রকাশ করবে।

৫ এপ্রিল লকডাউন হতে পারে ভেবে অ্যাথলেটিক্স আজকের মধ্যেই শেষ করে দিচ্ছে। শ্যুটিংও তড়িঘড়ি করে আজ অনেক ইভেন্ট শেষ করবে। শ্যুটিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ বাবলু বলেন,‘ আমরা গতকাল ( রোববার) সিদ্ধান্ত নিয়েছি দ্রুত শেষ করার। এখন আর সেই অবস্থান থেকে সরার পরিস্থিতি নেই’। দ্রুত শেষ করার জন্য শ্যুটিং একসাথে কোয়ালিফাইং ও চূড়ান্ত একবারে করে ফেলছে। সাধারণত কোয়ালিফাইংয়ের পর আরেকটি ফাইনাল রাউন্ড হয়। আজ সেটি হচ্ছে না। অন্য ডিসিপ্লিনেও অনেকটা একই চিত্র।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা