খেলা

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর শেষ হলো আরও একটি লজ্জাজনক হার দিয়ে। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও কিউইদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

অকল্যান্ডে আজ (বৃহস্পতিবার) বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। রান তাড়ায় নেমে ওই ১০ ওভারও টিকতে পারল না টাইগাররা। কার্টেল ওভারের ম্যাচে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

নিউজিল্যান্ডের ছুয়ে দেয়া ১৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন দাস। পুরো সিরিজেই অফফর্মে থাকা এই ব্যাটসম্যান নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে আজ আউট হয়েছেন গোল্ডেন ডাক-এ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা