খেলা

লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস

ক্রীড়া প্রতিবেদক : সোমবার (৫ এপ্রিল) থেকে দেশে সাতদিনের লকডাউন শুরু হলেও বাংলাদেশ গেমস চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন। সরকারি প্রজ্ঞাপন পাওয়ার পর গেমস বন্ধ করবে বলে জানালেন তিনি।

অনেকটা ঝুঁকি নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠে গত ১ এপ্রিল। এ গেমস চলবে ১০ এপ্রিল পর্যন্ত। দেশব্যাপী সাতটি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনের ৫৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়ছেন। এর মধ্যে সোনা ও রৌপ্য পদক রয়েছে ৩৭৮টি। এরই মধ্যে কয়েকটি ইভেন্টের লড়াই শেষ হয়েছে। দুই-একদিনের মধ্যে আরও কয়েকটি ইভেন্ট চূড়ান্ত হবে।

কিন্তু সোমবার থেকে লকডাউন ঘোষণা করায় বাংলাদেশ গেমস চলবে কিনা সংশয় দেখা দিয়েছে। তবে গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসন এবং গেমস পরিচালনা কমিটি সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায়।

গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলতেই থাকবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গেমস এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।’

গেমসটি গত বছরের এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হয়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা