খেলা

নাটকীয় জয়ে ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগে নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা। আর এই জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

কোপা ডেল রের সেমিফাইনাল প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফিরতি লেগে অতিরিক্ত সময়ে তাদের ৩-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

অবশ্য ৯০+৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বার্সেলোনা (১-২)। এরপর জেরার্ড পিকে ৯০+৪ মিনিটের মাথায় গোল করে দুই লেগ মিলিয়ে সমতা ফেরান (২-২)। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৫ মিনিটের মাথায় মার্টিন ব্রেথওয়েট গোল করে ফাইনালের টিকিট পাইয়ে দেন কাতালানদের। তার আগে ১২ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ওসমানে দেম্বেলে।

অবশ্য অতিরিক্ত সময়ে ৯০+২ মিনিটের মাথায় সেভিয়ার ফার্নান্দো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিনথ হয়। এরপর ১০৩ মিনিটের মাথায় লুক ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে বাকি সময় ৯ জন নিয়ে খেলতে হয় সেভিয়াকে। ৯ জন নিয়ে খেলে বার্সেলোনার মতো দলের বিপক্ষে আর পেরে ওঠেনি তারা। তাতে ফাইনালেও যাওয়া হয়নি তাদের।

১৭ এপ্রিল কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাও অথবা লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা