খেলা

সৌরভের জন্য দেবি শেঠির পরামর্শ

ক্রীড়া ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির হার্টে রিং বসানো হয়েছে। হার্টের অন্য দুই ব্লকে রিং পরানো হবে কিনা, বাইপাস সার্জারি লাগবে কিনা এ নিয়ে বসেছিল মেডিকেল বোর্ড। পরে সিদ্ধান্ত হয়েছে, সৌরভের হার্টে বসানো হবে আরও দুটি রিং। তবে বাইপাস সার্জারি করা হবে না।

এছাড়া তার চিকিৎসায় নেয়া হতে পারে বিখ্যাত হার্ট বিশেষজ্ঞ দেবি শেঠির পরামর্শও। উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে ধমনীতে বেশি ব্লকেজ ধরা পড়েছিল তা এখন পুরোপুরি মুক্ত। সৌরভ কথা বলছেন। এমনকি পরিবার থেকে আনা নাস্তাও খেয়েছেন রোববার (৩ জানুয়ারি) সকালে। খবর: আনন্দবাজার পত্রিকা

চিকিৎসকের বরাত দিয়ে জানানো হয়েছে, এক মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সৌরভ। এছাড়া সৌরভের অক্সিজেন সাপোর্ট খুলে নেয়া হয়েছে। আপাতত শ্বাসকষ্টের সমস্যা নেই। সকালের ইসিজি রিপোর্টও স্বাভাবিক। আগামী দু’দিন চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন তাকে। সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠির পরামর্শ নেওয়া হতে পারে।

এর আগে শনিবার (২ জানুয়ারি) সকালে জিম করার সময় হঠাৎ বুকে এবং পিঠে ব্যথা নিয়ে জ্ঞান হারান সৌরভ। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তার সঙ্গে হাসপাতালে স্ত্রী ডোনা ছিলেন। সকালে বাড়ি থেকে নিয়ে যাওয়া চিনি ছাড়া চা, ছানা, কনফ্লেক্স এবং টোস্ট খেয়েছেন সৌরভ। ভারতীয় সাবেক ক্রিকেটারের অসুস্থতার খবর তার অসুস্থ মাকে জানানো হয়নি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা