খেলা

সহজ জয়ে বছর শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক : তুলনামূলক দুর্বল এলচের সঙ্গে গোলশূন্য ড্র করে বিগত বছরকে বিদায় জানিয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে নতুন বছরে ফিরেছে স্বরুপে। বছরের প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে তুলে নিয়েছে ২-০ গোলের সহজ জয়, উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

শনিবার রাতে রিয়ালের এ জয়টি বলা চলে ফরোয়ার্ড লাইনের দুই খেলোয়াড় মার্কো অ্যাসেনসিও এবং লুকাস ভাস্কুয়েজের মধ্যকার বোঝাপড়ার ফল। একটি করে গোল করেছেন দুজন। তাদের এসিস্ট সংখ্যাও একটি। অর্থাৎ অ্যাসেনসিওর গোলে এসিস্ট ছিল ভাস্কুয়েজের, ভাস্কুয়েজের গোলে এসিস্ট করেছেন অ্যাসেনসিও।

যদিও মাঠের খেলা খুব একটা সন্তোষজনক ছিল না জিনেদিন জিদানের শিষ্যদের। ম্যাচের অধিকাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেছিল সেল্টা ভিগোই। খুব বেশি আক্রমণেও উঠতে পারেনি রিয়াল। পুরো ম্যাচের মাত্র দুইটি শট তারা করতে পেরেছে সেল্টার জাল বরাবর, গোল এসেছে দুইটিতেই।

ম্যাচের ৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ভাস্কুয়েজ। সেল্টার আক্রমণ প্রতিহত করে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে যান অ্যাসেনসিও, উইং থেকে ক্রস বাড়িয়ে দেন বক্সে অপেক্ষায় থাকা ভাস্কুয়েজের উদ্দেশ্যে। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভাস্কুয়েজ। ফলে শুরুতেই লিড পায় রিয়াল।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউ। ম্যাচের ৩৬ মিনিটের সময় সহজ এক সুযোগ হাতছাড়া করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। মিনিট দুয়েক পর হলুদ কার্ড দেখেন মার্কো অ্যাসেনসিও। প্রথমার্ধে সেল্টার দুই খেলোয়াড়ও দেখেন হলুদ কার্ড।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ব্যবধান বাড়াতে সময় নষ্ট করেনি স্বাগতিক রিয়াল। ম্যাচের ৫৯ মিনিটের সময় মাঝমাঠে সেল্টার মিডফিল্ডার মুরিলোর ভুলে বল পেয়ে যান অ্যাসেনসিও। দ্রুততার সঙ্গে সেটি এগিয়ে দেন ভাস্কুয়েজের উদ্দেশ্যে। পরে ডি-বক্সে ফিরতি পাস পেয়ে সেটি গোলে পরিণত করেন অ্যাসেনসিও।

এ দুই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ, উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। যদিও আজ (রোববার) রাতেই তাদেরকে দুইয়ে নামিয়ে দেয়ার সুযোগ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে।

এখনও পর্যন্ত খেলা ১৭ ম্যাচে ১১ জয় ও ৩ ড্র নিয়ে সবার ওপরে রিয়াল। তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো। আজ রাতে আলাভেসের সঙ্গে ড্র করলেও ওপরে উঠে যাবে অ্যাটলেটিকো, শীর্ষস্থান হারাবে রিয়াল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা