খেলা

হেরেও শেখ রাসেলের সঙ্গে শেষ আটে শেখ জামাল

স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে ওয়ালটন ফেডারেশন কাপের গ্রুপ পর্বের খেলা। আসরের একমাত্র দল হিসেবে একটি ম্যাচও না জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার তাদের ৩-২ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ আটে শেখ রাসেল। আর রানার্স আপ ধানমন্ডি ক্লাবটি।

প্রথমার্ধে দুই গোল হজম করে শেখ জামাল বিরতির পর সলোমন কিংয়ের পেনাল্টি গোলে ম্যাচে ফেরে। তবে তকলিস আহমেদ শেখ রাসেলের তৃতীয় গোলটি তাদের আশাহত করেছিল। তবে শেষ দিকে আরেকটি পেনাল্টি গোল করেন সলোমন, যাতে শেখ রাসেলের কাছে হার এড়াতে না পারলেও দুই ম্যাচে প্রতিপক্ষের জালে বেশিবার বল জড়ানোয় পুলিশ এফসিকে পেছনে ফেলে নকআউটে শেখ জামাল।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল। আর সমান একটি করে পয়েন্ট নিয়ে গ্রুপ শেষ করেছে শেখ জামাল ও পুলিশ এফসি। গোল পার্থক্যও সমান থাকলে গোলের হিসাব টানা হয়। তাতে পুলিশকে (২) পেছনে ফেলে শেষ আট নিশ্চিত করে শেখ জামাল (৪)। আগের ম্যাচে তারা পুলিশের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।

কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার্স আপ চট্টগ্রাম আবাহনীর। আর ‘সি’ গ্রুপের সেরা ও গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে শেখ জামাল।

মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। ষষ্ঠ মিনিটে বখতিয়ার দুইশবেকভের কর্নারে গোলমুখ থেকে লক্ষ্যভেদী হেড করেন সিওভুস আসরোরভ। ২৬ মিনিটে শেখ জামালের ওমর জোবে জালে বল জড়ালেও অফসাইডে গোল বাতিল হয়।

বিরতির আগে ৩৯ মিনিটে ওবি মোনেক শেখ রাসেলের ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে আরেক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে স্কোর ২-০ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে সুলাইমান সিল্লাহর বাড়ানো বলে সলোমনের বাঁ পায়ের শট পোস্টে লাগলে হতাশ হতে হয় শেখ জামালকে।

দ্বিতীয় অর্ধে ডিবক্সে জনোভ ওতাবেককে ফাউল করেন দিদারুল হক। পেনাল্টি স্পট থেকে ব্যবধান কমান সলোমন। ম্যাচ ঘড়ির কাঁটা এক ঘণ্টায় পৌঁছাতেই দুইশবেকভের ফ্রি কিক থেকে লোপেজ রদ্রিগেজের হেড পাসে নিখুঁত শটে তৃতীয় গোল করেন শেখ রাসেলের ফরোয়ার্ড তকলিস।

পরে শেখ জামাল আরও দুটি গোলের সুযোগ নষ্ট করে। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিটখানেক আগে জোবেকে আটকাতে ফাউল করেন শেখ রাসেল গোলকিপার রানা। সলোমন এবারও পেনাল্টি থেকে সফল হন। আর ওই গোলটিই পুলিশের সঙ্গে পার্থক্য গড়ে দেয় শেখ জামালকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা