খেলা

পয়েন্ট হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : "শেষ ভালো যার, সব ভালো তাঁর।" কিন্তু চ্যাম্পিয়ন লিভারপুলের ২০২০ সালের শেষটা ভালো হলো না। নিউক্যাসেলের বিপক্ষে গোলশূন্য ড্র করে বছরের ইতি টেনেছে অল রেডসরা।পয়েন্ট হারালেও শীর্ষস্থান হাতছাড়া হয়নি ইয়্যুর্গেন ক্লপের দলের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিজেদের এর আগে ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল হজম করে ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছিল অল রেডসরা। এবারে নিউক্যাসেলের বিপক্ষে গোলশূন্য ড্র করে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি লিভারপুলের। নিউক্যাসলের বিপক্ষে লিগে টানা পাঁচ জয়ের পর ড্র করল লিভারপুল।

বছরের শেষ ম্যাচে বল দখলে রেখে প্রতিপক্ষ নিউক্যাসেলকে বেশ ভোগাচ্ছিল ক্লপের দল। কিন্তু নিউক্যাসেলের জমাট বাধা রক্ষণে কিছুতেই ফাটল ধরাতে পারছিল না তারা। উল্টো ম্যাচের ১৩ মিনিটের দিকে দারুণ এক আক্রমণ করে বসে নিউক্যাসেল। বাঁ দিক দিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে কাছ থেকে ক্যালাম উইলসনের নেওয়া শট ব্লক করেন ফাবিনিয়ো।

সে যাত্রায় রক্ষা পেয়ে আরও গুছিয়ে খেলতে থাকে অল রেডসরা। ম্যাচের ৩৪তম মিনিটে জর্ডান হেন্ডারসনের ক্রস ডি বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে শট নেন মোহাম্মদ সালাহ। তবে তাঁর শট রুখে দেন নিউক্যাসল গোলরক্ষক কার্ল ডারলো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রবের্তো ফিরমিনো হেড ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ডারলো।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪তম মিনিটে ডান দিক থেকে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান সাদিও মানে। তবে তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে জালের পাশে। ৬৬তম মিনিটে ফিরমিনোর বাড়ানো বল পেয়ে জোরালো শটে বল বাইরে পাঠিয়ে দেন সালাহ। এরপর কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করতে আরও একবার ব্যর্থ ফিরমিনো। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে নিউক্যাসেলের রক্ষণকে ব্যস্ত রাখলেও শেষ পর্যন্ত ভাঙতে পারেনি। আর তাতেই ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রতে।

এই ড্র'তে ১৬ ম্যাচে ৯টি জয় ও ৬ ড্র'তে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসেল ইউনাইটেড। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি আছে তিন নম্বরে আর সমান পয়েন্ট নিয়ে চারে আছে এক ম্যাচ কম খেলা এভারটন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা