খেলা

মোহামেডানকে কোয়ার্টার ফাইনালে উঠালো আবাহনী

ক্রীড়া প্রতিবেদক : মুক্তিযোদ্ধা সংসদেকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড। ‌‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। ফলে দুই ম্যাচ জিতে শেষ আটে উঠেছে মারিও লেমোসের দল।

আর আবাহনীর এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ঢাকা মোহামেডানেরও। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছিল শন লেনের দল। অন্যদিকে দুই ম্যাচে হেরে বিদায় নিল মুক্তিযোদ্ধা।

বুধবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মুক্তিযোদ্ধার ডিফেন্সে চাপ দিতে থাকে আবাহনী। শুরু থেকে আক্রমণে উঠলেও প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না দুই দল।

ম্যাচের ৩০তম মিনিটে সাফল্যের দেখা পায় রেকর্ড ১১বারের চ্যাম্পিয়নরা। পেনাল্টি ডি-বক্সের বাইর থেকে দারুণ এক ফ্রি-কিকে গোল করে দলকে লিড এনে দেন আফগানিস্তানের এই ডিফেন্ডার সাইঘানি।

বিরতির পর ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। জীবনের কর্নার থেকে হেডে দিয়ে গোল করে ব্যবধান হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট। ৮৫তম মিনিটে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। ফ্রি-কিক ফেরাতে গিয়ে আবাহনীর গোলরক্ষক শহিদুল ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি। ফলে বল পেয়ে যান রোহিত। জোরালো শটে গোল করেন তিনি।

কোয়ার্টার ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ উত্তর বারিধারা। অন্যদিকে মোহামেডান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের সেরা সাইফ স্পোর্টিং ক্লাবের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা