খেলা

গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও অক্ষত আজহারউদ্দিন

ক্রীড়া ডেস্ক : রাজস্থানের সুরওয়ালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েও ভাগ্যের জোরে বেঁচে গেলেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। হাইওয়েতে গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও বড় কোনো ধরনের আঘাত ছাড়াই তিনি রক্ষা পান। এএনআইয়ের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে গাড়ি চাকা ফেটে গেলে তিনি ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। গাড়ি উল্টে গেলেও তিনি অক্ষত থাকেন। তবে তার সঙ্গে থাকা অপরব্যক্তি সামান্য আহত হয়েছেন।

সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তা চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে অন্য গাড়িতে করে আজহারউদ্দিনকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিন। এছাড়া তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই টিম ইন্ডিয়া ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা