খেলা

বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান লিটন দাস

স্পোর্টস ডেস্ক : করোনার হানায় ২০২০ সালে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে মাত্র ৪৪টি। যার ৪২টিতে জয়-পরাজয়ের দেখা মিলেছে। একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে। আর এই ৪৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ খেলেছে মাত্র ৩টি। আর তিন ম্যাচ খেলেই বিশ্বের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন বাংলাদেশের লিটন দাস।

ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়েছেন তিনি। এ বছর লিটন দাস এক ইনিংসে করেছেন ১৭৬ রান। যা বর্ষসেরার তালিকায় সবার উপরে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক বাংলাদেশি। ড্যাশিং ওপেনার ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এক ইনিংসে তার সংগ্রহ ১৫৮ রান। চমক দেখিয়েছেন পল আয়ারল্যান্ড দলের স্টারলিং।

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ১৪২ রান করে তৃতীয় স্থানটি নিজের করে নিয়েছেন। ভারতের বিপক্ষে সদ্য অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলে চতুর্থ স্থানে এসেছেন অসি তারকা স্টিভ স্মিথ। পঞ্চম স্থানটিতে আরও একটি চমক রয়েছে। বিশ্বের বাঘাবাঘা ব্যাটসম্যানদের পেছনে ফেলে ওমানের বিপক্ষে অপরাজিত ১২৯ রান খেলে তালিকার পঞ্চমে নাম লিখিয়েছেন নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস।

সমান রান করে উইলিয়ামসের পাশে নিজের নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। ২০২০ সালে লিটন-তামিম ছাড়া আর কোনো ব্যাটসম্যান দেড়শ’ রানও করতে পারেনি।
চলতি বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০টি বাউন্ডারি ও তিনটি ছক্কার মারে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল।

যা ছিল ওই দিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এর পরের ম্যাচেই ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে তামিমের সেই রেকর্ড নিজের করে নেন লিটন দাস। ১৬টি চার ও ৮টি ছয়ের মার ছিল তার সেই ইনিংসে। তামিম ও লিটনের পরপর দুই ম্যাচে খেলা ইনিংস দুটিই ২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত দুই ইনিংস হয়ে থাকল। তথ্যসূত্র: ক্রিকইনফো

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা