খেলা

দ্বিতীয়বারের মত ক্লাব বিশ্বকাপের আয়োজন করছে কাতার

ক্রীড়া ডেস্ক : টানা দ্বিতীয়বারের মত ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে কাতার। ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ আগামী বছরের ১-২১ ফেব্রুয়ারিতে কাতারের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ মহামারীর কারনে চলতি বছরের শুরুতেই এই টুর্নামেন্টটি বাতিল করা হয়েছিল। ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের শীর্ষ দল ও আয়োজত দেশের স্থানীয় লিগ চ্যাম্পিয়ন দল এই আসরে অংশ নিয়ে থাকে। ২০২২ কাতার বিশ্বকাপের তিনটি স্টেডিয়াম আহমাদ বিন আলি, খলিফা ইন্টারন্যাশনাল ও এডুকেশন সিটিতে এবারের এই ক্লাব বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে।

গত ১৮ ডিসেম্বর আহমাদ বিন আলি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি কাতারি চ্যাম্পিয়ন আল দুহালি ও অকল্যান্ড সিটি অব নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এই ভেুন্যতেই ক্লাব বিশ্বকাপ শুরু হবে। ১১ ফেব্রুয়ারি এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

আসরের অপর দলগুলো হচ্ছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকান ক্লাব টাইগার্স ইউএএনএল, মিশরীয় ক্লাব আল আসলি এসসি ও সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী উসলান হুন্দাই ক্লাব। এছাড়া দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবে কনমেবল লিবারটেডর্স বিজয়ী দলটি। ২০২১ সালের জানুয়ারির শেষে এই অঞ্চলের বিজয়ীর নাম নিশ্চিত হবে। আগামী ১৯ জানুয়ারি জুরিখে ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কে ২০২২ বিশ্বকাপে প্রধান নির্বাহী নাসির আল খাতের বলেছেন, ‘টানা দ্বিতীয়বারের মত ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এর মাধ্যমে আমরা আরো বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারছি যা ২০২২ কাতার বিশ্বকাপকে সাফল্যমন্ডিত করতে কাজে আসবে। আশা করছি আগামী দুই বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে আমরা একটি ঐতিহাসিক বিশ্বকাপ সকলকে উপহার দিতে পারবো।

কোভিড পরিস্থিতিতে আমরা কিভাবে খেলোয়াড়, সমর্থক, অফিসিয়ালদের স্বাস্থ্য নিরাপত্তার বিয়ষটি নিশ্চিত করবো গত কয়েক মাসে সেটা নিয়েই নিবিড়ভাবে কাজ করেছি। নতুন বছরে আমরা বিশে^র সেরা ক্লাবগুলোকে আতিথেয়তা দেবার জন্য মুখিয়ে আছি। এটি অব্যশই ২০২২ কাতার বিশ^কাপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা