খেলা

পেলেকে পেছনে ফেলে মেসির নতুন ইতিহাস 

ক্রীড়া ডেস্ক : সপ্তাহের প্রথম দিন জীবন্ত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্পর্শ করেছিলেন। সপ্তাহ পেরোতে এখনো বাকি তিন দিন; এর মধ্যেই তিন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ানকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের দখলে।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেলের রেকর্ডের সঙ্গে সমতা আনার পর মঙ্গলবার রাতে রিয়াল ভ্যালাডোলিডের বিপক্ষে ছাড়িয়ে যান পেলেকে। এতদিন পর্যন্ত ৬৪৩ গোল নিয়ে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ব্রাজিলের কালো মানিক। ৬৪৪ গোল করে নতুন ইতিহাস লিখলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি।

পেলে গোলগুলো করেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব সান্টোসের হয়ে। মেসি করেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। লা লিগায় রিয়াল ভ্যালাডোলিডেকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। তিনটি গোল আসে ভিন্ন তিনজনের পা থেকে। ২১ মিনিটে ক্লেমেন্ট ল্যাংলেট, ৩৫ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েট ও সর্বশেষ ৬৫ মিনিটে গোল করেন ইতিহাস সৃষ্টি করেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির গোলেও অনেকে দেখেছেন বার্সার উজ্জ্বল ভবিষ্যৎ। ১৮ বছরের স্প্যানিশ ফুটবলার পেদ্রির দারুণ পাস থেকে মেসি দুর্দান্ত গোলটি করেন । মেসির রেকর্ডের সঙ্গে পেদ্রির ঝলক; সবকিছু মিলিয়ে দারুণ একটি রাত কেটেছে বার্সার।

১৭ মৌসুম আর ৭৪৮টি ম্যাচে ৬৪৪ গোল করেন মেসি। অন্যদিকে পেলের ১৯টি মৌসুম লাগলেও মেসি থেকে প্রায় ৯২ ম্যাচ কম খেলে ৬৪৩ গোল করেন।

রেকর্ডের সঙ্গে জয় মেসিকে আরও সন্তুষ্ট করছে। লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফি পাওয়ার পর তিনি বলেছিলেন এই ট্রফি তার ভাবনায় নেই। তিনি তাকিয়ে আছে লা লিগার দিকে। আপাতত ধ্যানজ্ঞান এখানেই।

লা লিগায় ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আচে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। লিগ জয়ের রেসে থাকতে হলে জয় ছাড়া নেই কোনো বিকল্প।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা