খেলা

জামিন পেলেন রায়না

স্পোর্টস ডেস্ক : গ্রেফতার হয়েছিলেন ভারত জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না। মুম্বাইয়ের একটি ক্লাবে অভিযান চালানোর সময় করোনা বিধি না মানায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিন পেয়েছেন তারকা এ ক্রিকেটার।

ওই ক্লাব থেকে একই কারণে জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়াকেও গ্রেফতার করা হয়েছিলো। তিনিও জামিন পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ'র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের ড্রাগনফ্লাই ক্লাবে তল্লাশি চালায় পুলিশ। এ সময় কোভিড বিধিভঙ্গের অভিযোগে রায়না ও গুরু রানধাওয়াসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সাহার থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টরের বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। নাইট কারফিউ উপেক্ষা করে ক্লাবের মধ্যে উদ্দাম পার্টি করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। সংবাদমাধ্যমটির দাবি, পার্টিতে বলিউড তারকা হৃতিক রোশানের স্ত্রী সুজান খান ও জনপ্রিয় গায়ক বাদশাও ছিলেন। বাদশা দ্রুত পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলেও জানানো হয়।

প্রসঙ্গত, ভারতের অন্য রাজ্যগুলির মতো নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে মহারাষ্ট্রও। সোমবার থেকেই রাজ্যে জারি হয়েছে নাইট কারফিউ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা