খেলা

মাত্র ১৯ বছরেই উপমন্ত্রী হলেন নারী ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১৯ বছর বয়সে উপমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন বলিভিয়ার নারী ফুটবলার সিয়েলো ভিজাগা। তিনি দেশটির ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দেশটির ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) তাকে এ দায়িত্ব দিয়েছে।

গত শুক্রবারে তার শপথপাঠও হয়ে গেছে বলে জানিয়েছে স্পেনিশ সংবাদমাধ্যম মার্কা।

দেশের ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির জন্য প্রেসিডেন্ট লুইস আর্সের নেওয়া একাধিক সিদ্ধান্তের মধ্যে এটি একটি। দায়িত্ব পেয়েই দেশের তরুণ ক্রীড়াবিদদের জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন উপমন্ত্রী সিয়েলো ভিজাগা। এর আগে বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে বলিভিয়ার প্রতিনিধিত্ব করেছেন ভিজাগা।

নিজের প্রথম ভাষণে ভিজাগা বলেন, যেকোনো মহামারির বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী ওষুধ হলো খেলাধুলা। দেশকে ঐক্যবদ্ধ করার কাজেও সবচেয়ে ভালো ভূমিকা রাখে এটি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা