খেলা

সালাহকে বিক্রির চিন্তা করছে লিভারপুল

ক্রীড়া ডেস্ক : ‘অসুখি’ মোহামেদ সালাহকে বিক্রির বিবেচনা করছে লিভারপুল। এমনটাই জানিয়েছেন মিশরীয় ফরোয়ার্ডের স্বদেশি সতীর্থ মোহামেদ অ্যাবাউত্রিকা।

অ্যাবাউত্রিকা জানান, ২৮ বছর বয়সী তারকা বিশেষভাবে হতাশ সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে মিডজিল্যান্ডর বিপক্ষে অধিনায়কত্ব না পাওয়ায়। যদিও সালাহর অ্যানফিল্ডে সেটেল না হওয়ারও অন্যান্য কারণ আছে বলে মনে করেন তিনি।

বেইন স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি সালাহকে কল করেছিলাম লিভারপুলে তার অবস্থান জানার জন্য এবং সে হতাশ। তবে তার প্রভাব মাঠে তার পারফর্ম্যান্সে পড়বে না। ’

অ্যাবাউত্রিকা বলেন, ‘আমি জানি সালাহ লিভারপুলে অসুখি। সে কেন অসুখি তার কারণ সে আমাকে বলেছে। তবে তা গোপন এবং আমি লোকজনকে তা বলতে পারব না। সালাহ রাগান্বিত হওয়ার এক কারণ হচ্ছে, মিডজিল্যান্ডের বিপক্ষে সে অধিনায়ক ছিল না। ’

এএস’কে তিনি আরও জানান, দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় হয়েও মিডজিল্যান্ডের বিপক্ষে আর্মব্যান্ড না পাওয়ায় সবার সামনে হতাশা প্রকাশ করেছিলেন রোমা ও চেলসির সাবেক ফরোয়ার্ড। তবে সালাহর পরিবর্তে সেই ম্যাচে মাঠে অলরেডদের নেতৃত্ব দেন ২২ বছর বয়সী ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড।

এমনকি প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচেও প্রথমার্ধ পর্যন্ত বেঞ্চে বসে থাকতে দেখা যায় মিশরীয় তারকাকে। তবে অ্যানফিল্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ তাকে বিশ্রাম দিয়েছেন বলে জানান। ৭-০ ব্যবধানে জয় পাওয়া সেই ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জোড়া গোল করেন সালাহ।

এক সাক্ষাৎকারে সালাহকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বেশ প্রশংসা করতে দেখা যায়। সাবেক বাসেল তারকাকে পাওয়ার জন্য নিয়মিত যোগাযোগও রাখছে এই দুই লা লিগা জায়ান্ট।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা