খেলা

ক্যাসেমিরো-বেনজেমার গোলে গ্রানাডাকে হারাল রিয়াল

স্পোর্টস ডেস্ক : খারাপ সময় কাটিয়ে দুর্দান্ত সময় পার করছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ক্যাসেমিরো ও করিম বেনজেমার গোলে গ্রানাডাকে ২-০ ব্যবধানে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর ভেতর লা লিগায় টানা পাঁচ ম্যাচ আর চ্যাম্পিয়নস লিগে জিতেছে একটি ম্যাচ।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুঃসংবাদ রিয়াল শিবিরে, ম্যাচের ৩৮ মিনিটে বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। প্রথমার্ধে আক্রমণ বলতে ছিল ম্যাচের ২৭ সেকেন্ডের সময় গ্রানাডার একটি। তবে আক্রমণ থেকে সুযোগ নিতে পারেনি সফরকারীরা। এভাবেই গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল, তবে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। অ্যাসেন্সিওর দুর্দান্ত এক ফ্লিক দূরপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় রিয়াল। তবে এর মাত্র মিনিট দুই পরে অ্যাসেন্সিওর দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ক্যাসেমিরো। আর তাতে রিয়াল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

এরপর গোল ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠলেও আর গোলের দেখা মিলছিল না রিয়ালের। দ্বিতীয় গোলের জন্য গ্যালাক্টিকোদের অপেক্ষা করতে হয় ম্যাচের একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইস্কোর অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোলটি করেন করিম বেনজেমা। আর তাতেই রিয়ালের ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়।

এই জয়ে রিয়ালের পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন না আসলেও দ্বিতীয় স্থান পোক্ত হলো আরও। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সমান ৩২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল। এদিকে অ্যাটলেটিকোর হাতে অতিরিক্ত দুই ম্যাচ রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা