খেলা

জাতীয় দলে ফিরলেন রাবাদা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যেখানে নতুন মুখ মাত্র একটি। এছাড়া দলে ফিরেছেন আরও দুই ক্রিকেটার। এই দুই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ আট মাস পর মাঠে নামবে প্রোটিয়ারা।

কুচকির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন না ডানহাতি পেসার কাগিসো রাবাদা। গত বছরের মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি আরেক পেসার জুনিয়র ডালার। দুজনকেই এবারের সীমিত ওভারের দুই সিরিজের স্কোয়াডে ফেরানো হয়েছে।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী সিমার গ্লেনটন স্টারম্যান। গত ২০১৩ সাল থেকে সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিকটসের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন গ্লেনটন। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৪৫ ম্যাচেই নিয়েছেন ১৭৮ উইকেট, লিস্ট ‘এ’তে ৩১ ম্যাচে রয়েছে ৪০ উইকেট, ইকোনমি মাত্র ৪.৫২।

দক্ষিণ আফ্রিকার সবশেষ দুই সিরিজের স্কোয়াডে থাকা প্রায় সকল খেলোয়াড়কেই এবারের ইংল্যান্ড সফরের বিশাল স্কোয়াডে রাখা হয়েছে। বাদ পড়েছেন শুধুমাত্র ৩৭ বছর বয়সী তারকা পেসার ডেল স্টেইন। গত আগস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এর আগে মার্চে বাদ পড়েছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

তবে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে ফেরার লক্ষ্যে আইপিএল খেলতে গিয়েছেন তিনি। যেখানে সুযোগ পেয়েছেন মাত্র ৩ ম্যাচে, বোলিং করেছেন যাচ্ছেতাই। এবার জাতীয় দলের স্কোয়াড থেকেও বাদ পড়ে গেলেন তিনি। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের শুরুরই ইঙ্গিত দিচ্ছে।

স্টেইনের বাদ পড়া, রাবাদার ফেরা ব্যতীত উল্লেখযোগ্য আর কোনো পরিবর্তন নেই প্রোটিয়া স্কোয়াডে। স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়িয়ে পাঁচ স্পিনারকে রাখা হয়েছে দলে। এছাড়া পেস বোলিংয়ে রয়েছেন ৮ জন বোলার। ব্যাটিং ডিপার্টমেন্টে ফাফ ডু প্লেসিসসহ পরীক্ষিত সকলকেই রাখা হয়েছে এই স্কোয়াডে।

আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এ দুই সিরিজ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসিস, জর্ন ফরচুইন, বিউরান হেন্ডরিকস, রেজা হেন্ডরিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, জানেমান মালান, ডেভিড মালান, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদান তাবরাইজ শামসি, লুথো সিপামলা, জনজন স্মাটস, গ্লেন্টন স্টারম্যান, পাইট ভন বিলজন, রসি ফন ডার ডুসেন এবং কাইল ভেরিয়েন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা