খেলা

জেএফএ কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : জেএফএ কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে কুষ্টিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল (অনূর্ধ্ব-১৪) দল।

শুক্রবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে জোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।

খেলায় গোল শূন্য প্রথমার্ধের পরে ১০ মিনিটের মাথায় কুষ্টিয়া জেলা দল ফ্রিকিকের সুযোগে ১ গোল করে। এর ৩ মিনিটের মাথায় সাতক্ষীরার পক্ষে সুমাইয়া আক্তার চুমকি প্রথম গোল করে। পরবর্তী ১০ মিনিটের মাথায় সাতক্ষীরার পক্ষে আরও ১ গোল করে রাজিয়া আক্তার রাজু। রেফারির শেষ বাঁশি বাঁজা পর্যন্ত ২-১ গোলে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল (অনূর্ধ্ব-১৪) দল চ্যাম্পিয়ন হয়।

এ খেলায় জয়লাভের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল (অনূর্ধ্ব-১৪) দল ঢাকায় জাতীয় খেলায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে বলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সময় কোচ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দাকর আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শিমুল শামস্, টিম ম্যানেজার মাসুদ আলী, জেলা তাঁতি লীগের সভাপতি মারুফ হাসানসহ সাতক্ষীরা ও কুষ্টিয়ার অসংখ্য দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করে।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

এবার সৌদি-আমিরাত যৌথভাবে হামলা চালাবে ইয়েমেনে

ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হতে চলেছে। ব্রিট...

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে হায়েসসহ গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকাল...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা