খেলা

সালমার ট্রেইলব্লেজার্সের বিপক্ষে উড়ে গেলো জাহানারার ভেলোসিটি

স্পোর্টস ডেস্ক : একদিন আগে গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাকে হারানোর আনন্দ নিয়ে মাঠে নেমেছিল ভেলোসিটি। কিন্তু জাহানারা আলমরা এবার নিজেরাই বড় ব্যবধানে হেরেছে সালমা খাতুনদের ট্রেইলব্লেজার্সের বিপক্ষে।

শুক্রবার (০৫ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী আইপিএলে ১৫.১ ওভারে স্কোরবার্ডে৪ ৭ রান জমা করতেই অলআউট হয়ে যায় ভেলোসিটি। ওপেনার শেফালি ভার্মা (১৩), শিখা পান্ডে (১০) ও কাসপেরেক (১১) ছাড়া দলের আর কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেনি। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে জাহানারা সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১ রানে।

ট্রেইলব্লেজার্সের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন। সালমা ২ ওভার বল করে ৪ রান দিলেও কোনো উইকেট পাননি। মামুলি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ১ উইকেট ৪৯ করে জয় নিয়ে মাঠ ছাড়ে ট্রেইলব্লেজার্স।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা