খেলা

নেপালের ফুটবল দল বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক : দুইটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে নেপাল জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশেষ চাটার্ড ফ্লাইটে করে বাংলাদেশ অবতরণ করেন নেপালের ফুটবল দল।

বাংলাদেশের বিপক্ষে প্রীতি ফুলবল ম্যাচ খেলতে ২৫ জন খেলোয়াড়সহ ৩২ জনের বিশাল বহর নিয়ে এসেছেন নেপাল দল। করোনাভাইরাস পরবর্তী দীর্ঘ বিরতি কাটিয়ে নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রাখলো বাংলাদেশ ফুটবল দল।

জানা যায়, আজকের মধ্যেই করোনাভাইরাস টেস্ট করানো হবে নেপাল দলের। এরপর আগামী শনিবার পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে তারা। এ ছাড়া ম্যাচের ৭২ ঘণ্টা আগে দুই দলের খেলোয়াড়দের আরেকবার করোনাভাইরাস পরীক্ষা করানো হবে।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর এই প্রীতি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচ দুইটি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারও খেলার ধারাবিরণী প্রচার করবে। বিটিভি ছাড়াও ম্যাচ সম্প্রচারের জন্য চারটি বেসরকারি টেলিভিশন আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সম্প্রচারের সুযোগ দেয়া হবে বলে জানা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা