খেলা

প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় নেপাল দল

স্পোর্টস ডেস্ক : দুইটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল জাতীয় ফুটবল দল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশেষ চাটার্ড ফ্লাইটে করে বাংলাদেশ অবতরণ করেছেন। আগামী ১৩ ও ১৭ নভেম্বর হবে এই প্রীতি ম্যাচ দুইটি। এর জন্য অনুশীলন শুরুর আগে চারদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নেপাল দলকে। আগামী ১০ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে।

এদিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নেপাল স্কোয়াডের দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ ধরা পড়েছিল। যে কারণে তাদের দেশে রেখেই বাকিরা এসেছে দুই ম্যাচের সফরে। প্রাথমিকভাবে ৪০ জনের কথা বলা হলেও, নেপালের বহরে এসেছে ৩৫ জন।

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি সরাসরি সম্প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা সরকারের কাছ থেকে সম্প্রচারের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি নিয়েছি। এখন যে টেলিভিশন খেলা দেখাবে তারা ড্রোন ব্যবহার করবে কিনা সেটা তাদের বিষয়।’

ম্যাচ দুটি নিয়ে গত ২৫ অক্টোবর আন্তঃমন্ত্রণালয়ের যে সভা হয়েছিল সে সভাতে খেলা সম্প্রচারে ড্রোন ব্যবহারের বিষয়টি আলোচনা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবুজ সংকেত দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচ দুটি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারও খেলার ধারাবিরণী দেবে। বিটিভির পাশপাশি ম্যাচ সম্প্রচারের জন্য চারটি বেসরকারী টেলিভিশনও আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে একটি টেলিভিশন বেসকারী টিভি চ্যানেলকে সম্প্রচারের সুযোগ দেয়া হবে বলে জানা গেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা