খেলা

লাল-সবুজের বিশ্বনন্দিত সাকিব এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন লাল-সবুজের বিশ্বনন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসান। কাতার এয়ারলাইন্সে চড়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টায় সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ টাইগার ‘সুপারম্যান’।

অবতরণের পর বিমানবন্দরের ভিআইপি প্রবেশের চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব‌। সেখানে তিনি বলেন, আপনাদের দেখে ভালো লাগছে। সবাই এখানে। অবশ্যই এবার যখন দেশে এসেছি, একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো এরকম স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সে জায়গা থেকে অনেক রিলিফ। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেয়া।

সাকিব বলেন, বিদেশ থেকে এর আগেও আমি অনেকবার দেশে ফিরেছি। কিন্তু এবারের ফেরাটা অবশ্যই ব্যতিক্রম। অন্যান্য বার হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি বা কোনো জায়গা থেকে ঘোরাঘুরি শেষে দেশে ফিরি। কিন্তু এবার যেটা হলো— মাথার ওপর যে চাপ ছিল, সেটা ঝেড়ে আসতে পারলাম।

সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথন শেষে সাকিবকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ভক্তরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা