খেলা

যুক্তরাষ্ট্রেই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব

ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসান। এই নামটি শুনলে আপনার ঠিক এখন একটা কথায় মনে হবে যে ঠিক আর কদিন বাকি? আর কদিন পরে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্রের? শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সাকিব ফিরেছিলেন দেশে। দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে সফর বাতিল হবার কারণে সাকিব আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে।

বিসিবির আয়োজিত নভেম্বরের টি-টুয়েন্টি টুর্নামেন্টে সাকিব খেলতে পারবেন। তার আগেই সাকিবের দেশে ফিরে আসবার কথা৷ তবে যুক্তরাষ্ট্রে গিয়ে বসে নেই সাকিব। নিজের ফিটনেস ঠিক রাখতে পরিশ্রম করে যাচ্ছেন। সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয় যেখানে ক্যাপশনে ইঙ্গিত দেওয়া হয় নিজের ফিটনেস রাখতে কাজ করছেন সাকিব। সেই ছবিতে সাকিবকে একটি ঘাস কাটার যন্ত্র নিয়ে কাজ করতে দেখা যায়৷

এই ব্যাপারে যুক্তরাষ্ট্র নিবাসী সাকিবের পরিবারের ঘনিষ্ঠ একজনের সাথে কথা বলার সময় তিনি জানান, ‍‍‌“সাকিব নিজে থেকে ক্রিকেট খেলার জন্য যেটুকু ফিটনেস দরকার সেটুকু ফিরিয়ে আনার জন্য কাজ করছেন৷ তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন। পরিবারের সাথেই আছেন, সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ্। ২৯ তারিখ অব্দি আসলে অনেক ধরনের অনেক নিষেধাজ্ঞা আছে যেটা আমরা জানি, তাই তার আগে মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে কথা বলা বা মতপ্রকাশ করবার সুযোগ কম। তবে এতটুকু বলতে পারি তিনি তার মত করে পরিশ্রম করছেন নিজেকে ফিট করে ফেলতে।”

সাকিব যেখানেই থাকুন তার ধ্যানে জ্ঞানে অবশ্যই ক্রিকেট থাকবে, আর যেহেতু দিন দশেকের পর মুক্ত সাকিবের বিচরন ঘটবে মাঠে, সাকিব নামতে পারবেন ক্রিকেটের মাঠে সেই প্রস্তুতি তো সাকিব ইতিমধ্যেই শুরু করেছেন। হোক সেটা বাংলাদেশ কিংবা সুদুর যুক্তরাষ্ট্রের সবুজ গালিচায়

সাকিব ফিরছেন! সাকিবের ফিরবার সময় হয়ে গেছে! আর মাত্র ১০দিন তারপরই তার নামের পাশ থেকে ওঠে যাবে নিষিদ্ধ নামক শব্দটি। সুপার সাকিবকে বরণ করতে যেন প্রস্তুত কোটি ক্রিকেট ভক্ত।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা