খেলা

এবার আইসিসির বড় চেয়ারে সৌরভ গাঙ্গুলী

ক্রীড়া ডেস্ক : গত ১ জুলাই থেকে নেতৃত্বশূন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শশাঙ্ক মনোহর আইসিসির সভাপতি পদ ছেড়ে দেওয়ার পর থেকে তার উত্তরসূরী হিসেবে অনেকেই দেখেছেন সৌরভ গাঙ্গুলীকে। কিন্তু আইসিসির সভাপতি পদে বসতে হলে সৌরভকে ছাড়তে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব। কিন্তু সেই সম্ভাবনা নেই একদমই। আর তাই বিসিসিআই এর সভাপতি পদে সৌরভকে রেখে আইসিসিতে বড় পদে তাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার লিখেছে, আইসিসির ডেপুটি চেয়ারম্যানের পদে বসতে চলেছেন সৌরভ। আনন্দবাজার জানিয়েছে, আইসিসির বোর্ড সদস্যরা চাইছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় সৌরভকে যুক্ত করতে। আর এই পদে যুক্ত হলে সৌরভকে ছাড়তে হবে না বিসিসিআই প্রধানের পদ।

আইসিসির প্রভাবশালী এক কর্মকর্তার বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, ‘সৌরভের মতো একজন আসলে প্রশাসনিকভাবে আরো শক্তিশালী হবে আইসিসি। বিশেষ করে এই করোনা মহামারির কঠিন পরিস্থিতিতে। সৌরভ ডেপুটি চেয়্যারম্যান হলে এই পদটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

এর আগে কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, ডেভিড গাওয়ারের মতো সাবেক তারকারা আইসিসি চেয়ারম্যান হিসেবে সৌরভকে দেখতে চেয়েছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক গাওয়ার বলেছিলেন, ‘বিসিসিআই সভাপতির মতো কঠিন দায়িত্ব যিনি অনায়াসে সামলাচ্ছেন, কে বলতে পারে ভবিষ্যতে তার হাতেই আইসিসির দায়িত্বভার উঠবে না?’

এছাড়াও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বর্তমান ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ বলেছিলেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে সৌরভের মতো ক্রিকেটার আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিলে আন্তর্জাতিক ক্রিকেট সঠিক পথে এগিয়ে যাবে।’

আইসিসির চেয়ারম্যান না হলেও দক্ষ সৌরভকে তাই নতুন ভাবে কাজে লাগানোর পরিকল্পনা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা