খেলা

নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেনের (বাফুফে) ডাকে ডাকে সাড়া দিয়েছে নেপাল। আগামী মাসে ঢাকায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে হিমালয়ের দেশটি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাফুফের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘরের মাঠে খেলতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কাছে প্রস্তাব পাঠিয়ে ছিল বাফুফে।

এএনএফএ জানিয়েছে, অনুশীলনের জন্য তারা নেপাল সরকারের কাছে অনুমতি চেয়েছে। দুই দেশের ফুটবল সংস্থা একযোগে দিনক্ষণ চূড়ান্ত করতে কাজ শুরু করতে চলছে। চলতি সপ্তাহের মধ্যেই কোয়ারেন্টিন, আইসোলেশনে থাকা অবস্থায় অনুশীলন, অনুশীলনের ভেন্যুসহ সব কিছু নিয়ে বিষদ আলোচনা করবে বাফুফে-এএনএফএ।

দুই দিনের মধ্যে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প নিয়ে বিস্তারিত জানানো হবে বাফুফের পক্ষ থেকে। আগামী নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে।

সবশেষ জানুয়ারিতে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। ২৩ জানুয়ারি বুরুন্দির বিপক্ষে হেরে বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।

জামাল ভূইঁয়া নেতৃত্বাধীন দলটির ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে নামার কথা থাকলেও করেনার কারণে দুই দফা পিছিয়ে সেগুলো আগামী বছরে নেয়া হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা