খেলা

কোয়ারেন্টাইন বিধি ভেঙেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ম্যাচ খেলতে ইতালি ছেড়ে পর্তুগালে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলেছেন স্পেন ও ফ্রান্সের বিপক্ষে। কিন্তু করোনাভাইরাস পজিটিভ হলে সুইডেনের বিপক্ষে নেশন্স লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি তিনি। ম্যাচের দিন ইতালিতে ফিরে যান। তার ক্লাব জুভেন্টাস বলছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তুরিনে ফিরেছেন সি আর সেভেন। কিন্তু ইতালির ক্রীড়ামন্ত্রীর দাবি, কোয়ারেন্টাইন বিধি ভেঙেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

পর্তুগালে থাকতেই করোনা ধরা পড়েছিল রোনালদোর। সেখান থেকে ব্যক্তিগতবিমানে করে তুরিনে ফিরেছেন। ইতালিয়ান সরকারের স্বাস্থ্যবিধি মেনে থাকবেন ১০ দিনের আইসোলেশনে। সিরি ‘আ’ ক্লাবের কর্মকর্তারা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ার পর তারা রোনালদোকে ফিরিয়েছেন।

জুভেন্টাস এক বিবৃতিতে জানায়, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে তার অনুরোধে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মেডিক্যাল ফ্লাইটে ইতালিতে ফেরানো হয়েছে। নিজ বাসায় তিনি আইসোলেশনে থাকবেন। ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরার দাবি, পর্তুগিজ ফরোয়ার্ডকে ফেরাতে ক্লাবকে অনুমোদন দেওয়ার ব্যাপারে কিছু জানেন না তারা।

রোনালদোকে ফিরিয়ে কোনও বিধি লঙ্ঘন হয়েছে কি না, রাই রেডিওর এমন প্রশ্নে স্পাদাফোরা বলেছেন, ‘স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আমি মনে করি তিনি বিধি লঙ্ঘন করেছেন।’ তবে জুভেন্টাস বলছে তারা সঠিক উপায়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ফিরিয়েছেন।

রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ডের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না তা পরিষ্কার নয়। তা নিয়ে মাথাব্যথাও নেই জুভেন্টাসের। তাদের চাওয়া, ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে যেন ফিরতে পারেন রোনালদো। আপাতত আইসোলেশনে থাকায় সিরি ‘আ’য় ক্রোতোনে এবং ডায়নামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা