খেলা

আগের মতো গোলের নেশা নেই মেসির

ক্রীড়া ডেস্ক : গোলের পর গোল করে রেকর্ডের খাতা শুধু বড়ই করেছেন। গতবারও জিতেছেন স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি। এছাড়া ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু’ও জিতেছেন ছয়বার।

তবে মাঠে নামলেই গোল করতে হবে, সেই নেশাটা আগের মতো আর নেই মেসির। ক্লাব বার্সেলোনা হোক কিংবা জাতীয় দল আর্জেন্টিনা, মেসি জানালেন-গোল নিয়ে মাথাব্যথা নেই তার। বরং ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একজন 'টিম প্লেয়ার' হতে চান।

বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। ৭৩৪ ম্যাচে করেছেন ৬৩৫ গোল। সেইসঙ্গে আছে ২৫৬টি অ্যাসিস্টও। আর্জেন্টিনার জার্সিতেও তার গোলের রেকর্ড সমৃদ্ধ। সেখানেও গোলদাতার তালিকায় শীর্ষে, ১৩৯ ম্যাচে করেছেন ৭১ গোল। যার সর্বশেষটি এসেছে ইকুয়েডরের বিপক্ষে এবারের বিশ্বকাপ বাছাইয়ে।

তবে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে দল জিতলেও বলিভিয়ার বিপক্ষে জালের দেখা পাননি মেসি। চলতি মৌসুমে বার্সার হয়ে তিন ম্যাচে করেছেন মাত্র এক গোল। তাই আবারও প্রশ্ন উঠছে, মেসির সেই ফর্মটা কি আর নেই!

স্প্যানিশ ম্যাগাজিন ‘গারজান্ডা পেদোরোসা’কে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন খুদেরাজ রাখঢাক না করেই বললেন, ‘আমি আর এখন গোল নিয়ে ভাবি না। আমি চাই দলের জন্য যতটা পারা যায় অবদান রাখতে। আমার কাছে দলের প্রয়োজনই সবার আগে।’

শুধু মাঠের খেলাই নয়, করোনার এই সময়টায় মাঠের বাইরের কঠিন পৃথিবীর খোঁজও রাখছেন মেসি। ১ মিলিয়ন ইউরো দান করেছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার হাসপাতালে। কঠিন এই সময়টায় আর্জেন্টিনায় কিছু মানুষ যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে, তাতে জন্মভূমির প্রশংসাই করলেন বার্সা সুপারস্টার। তিনি মনে করেন, এই সময়টায় সবাই মিলেই কাজ করা উচিত।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা