খেলা

মেসির সঙ্গে চুক্তির কাছাকাছি পৌছে গিয়েছিল চেলসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন তারকা মেসির সঙ্গে চুক্তির খুব কাছে ছিল চেলসি। প্রিমিয়ার লিগ ক্লাবে আসার জন্য বার্সেলোনার সুপারস্টারকে রাজি করে ফেলেছিলেন তখনকার কোচ হোসে মরিনহো। ইতালিয়ান ব্রডকাস্টার স্কাই স্পোর্ত ইতালিয়ার সাংবাদিক ও ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ জিয়ানলুকা ডি মারজিও এ দাবি করেছেন।

সম্প্রতি লা লিগা ক্লাবকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন মেসি। কিন্তু ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের জটিলতায় থাকতে হচ্ছে আরও একটি মৌসুম। তবে এবারই প্রথম নয়, ২০১৪ সালেও ন্যু ক্যাম্প ছাড়ার পথে ছিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। ওই সময় তার রিলিজ ক্লজ ছিল ২৫ কোটি ইউরো। সেটা পরিশোধ করে প্রত্যেক মৌসুমে ৫ কোটি পাউন্ড বেতনে তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল ব্লুরা। যাকে ট্রান্সফার মার্কেট ইতিহাসে সবচেয়ে বড় অজানা গল্প বলে অভিহিত করেছেন ডি মারজিও।

২০১৩ সালে মেসির পরিবারের বিরুদ্ধে স্প্যানিশ সরকারের কর ফাঁকির তদন্ত চলার মধ্যে দুই পক্ষের আলোচনা হয়েছিল। এই ঝামেলায় দেশ ছাড়তে চেয়েছিলেন ছয়বারের ব্যালন ডিঅর জয়ী। ট্রান্সফার মার্কেটের অব্যক্ত গল্পগুলো নিয়ে ডি মারজিওর লেখা বই গ্র্যান্ড হোটেল কালকিওমেরকাতোতে এসব উন্মোচিত হয়েছে। এই সাংবাদিক জানান, মেসিকে রাজি করাতে ভিডিও কল করেছিলেন মরিনহো।

ব্যক্তিগতভাবে সম্মতিও দিয়েছিলেন মেসি। কিন্তু তার বাবা ও এজেন্ট হোর্হে এবং সাবেক সতীর্থ ডেকোর কারণে এই চুক্তি হতে গিয়েও সাবানের বুদবুদের মতো ফেটে বাতাসে উধাও হয়ে গিয়েছিল।

বইতে আরও দাবি করা হয়, চেলসির আগে একই শর্তে মেসিকে নিতে চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু বার্সেলোনায় তার অবস্থানের কারণে ওই প্রস্তাব ফিরিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা