খেলা

মরগানের কাছে নেতৃত্ব ছাড়লেন কার্তিক

স্পোটর্স ডেস্ক : মনোযোগ দেওয়ার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন দিনেশ কার্তিক। তার অধীনে দল খুব বেশি খারাপ না করলেও ব্যাট হাতে বিবর্ণ ছিলেন কার্তিক। ৭ ম্যাচে ১৫ গড়ে করেছেন ১০৮ রান। নতুন অধিনায়ক হিসেবে এইউন মরগানকে বেছে নিয়েছে দল।

২০১৯ বিশ্বকাপ জয়ী ইংলিশ অধিনায়ক মরগান কলকাতার সহ-অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছিলেন। কার্তিকের সঙ্গে জুটি বেঁধে ৭ ম্যাচে দলকে ৪ জয় উপহার দেন এই ইংলিশ ক্রিকেটার। ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে দলটি।

এদিকে কার্তিকের সরে যাওয়া এবং মরগানকে দায়িত্ব দেওয়া নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেকেআরের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, ‘আমরা ভাগ্যবান যে, দিনেশ কার্তিকের মতো অধিনায়ক পেয়েছিলাম। যার কাছে সবসময় দলই আগে। নিজ থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য প্রচুর সাহসিকতার প্রয়োজন। দলের প্রয়োজনে কার্তিক এমন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেনি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা কার্তিকের সিদ্ধান্তে শুরুতে অবাক হয়েছি, তবে তার সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান রয়েছে। আমরা ভাগ্যবান যে, ২০১৯ বিশ্বকাপ জেতা অধিনায়ক এইউন মরগান আমাদের দলে সহ-অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন। আর তিনি দলের নেতৃত্বভার নিতে ইচ্ছা পোষণ করেছেন। কার্তিক এবং মরগান এই টুর্নামেন্টে দারুণ করেছে। আমরা আশা করছি, মরগানের নেতৃত্বে দল সুন্দর ভাবে এগিয়ে যাবে।’

এবারের আসরে কলকাতার ৭ ম্যাচ শেষে দ্বিতীয় সর্বোচ্চ রান মরগানের। ২০১৯ সালে যোগ দেওয়া এই ইংলিশ ব্যাটসম্যানের ৩৫ গড়ে রান ১৭৫। এদিকে এবারের আসরে ব্যাট হাতে ব্যর্থ দিনেশ কার্তিক। এক ম্যাচে ২৯ বলে ঝড়ো ৫৮ রান ছাড়া বলার মতো আর কিছু নেই।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা