ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা জেলা বাসকপ’র ইফতার মাহফিল

সাভার প্রতিনিধি: ঢাকা জেলা শাখা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল করা হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৮ দোকান পুড়ে ছাই

শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় ঢাকার সাভারের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠানের উদ্বোধন করেন চিত্রনায়ক ওমর সানি। ঢাকা জেলা শাখা বাসকপ’র কার্যকারী সভাপতি মো. মিন্টু আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসকপ’র কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মো. আল-আমিন শাওন।

প্রধান বক্তা ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য রফিকুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি ছিলেন- ঢাকা জেলা শাখা বাসপক’র সভাপতি এস এম আবুল কালাম আজাদ ও দৈনিক আলোর জগত’র সিনিয়র স্টাফ রিপোর্টার মো. জাকির হোসেন।

আরও পড়ুন: এমপি আবদুল হাই আর নেই

অনুষ্ঠানে বাসকপ’র অতিরিক্ত মহাসচিব আল-আমিন শাওন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) অর্গানাইজিং সেক্রেটারী নির্বাচিত হওয়ায় ঢাকা জেলা শাখা বাসকপ’র পক্ষ থেকে সংবর্ধনার মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া ঢাকা জেলা শাখা বাসকপ’র নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা শাখা বাসকপ’র সহ-সভাপতি মো. ওসমান গনি, সহ-সভাপতি শ্রী সুকদেব লাল (শুভ), সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিদুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু কাউসার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া সরদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাঈম, সাংগঠনিক সম্পাদক ফারজানা শারমিন, সাংগঠনিক সম্পাদক এম রহিম হোসাইন, অর্থ সম্পাদক মো. রাশেদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক লায়লা সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার, প্রচার সম্পাদক মো. মিনাজ আলম, দপ্তর সম্পাদক মো. চপন সরদার, সমাজ কল্যাণ সম্পাদক মো. জাহিদ হাসান (রানা), তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন: এবার চালের দাম বাড়ল

অনুষ্ঠানে বক্তারা বাসকপকে কল্যাণমুখী ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি বাসকপ’র অতিরিক্ত মহাসচিব আল-আমিন শাওন বলেন, আমি যা করি শুধু সম্মানের জন্যই করি। যেখানে সম্মান নেই সেখানে আমি যাই না। আমি মনে করি, সকলের সম্মানের জন্যই কাজ এবং যেকোনো সংগঠন করা উচিত।

আমি আপনাদের এতোটুকু বলতে পারি, আমার সাথে ও বাসকপ’র সাথে থাকলে সম্মান পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সকলকে।

আরও পড়ুন: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

অনেকে প্রশ্ন করেন, সংগঠন করে কি পাই বা পাবো। আমার একটাই উত্তর, সংগঠন করে সম্মান পাই এবং সম্মান পাবো। আমার মতে জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সম্মান। আমরা সবাই মিলে এই সম্মান নিয়েই বাঁচতে চাই।

এছাড়া বাসকপ’র মাধ্যমে আমাদের মাঝে যে বন্ধন সৃষ্টি হলো, এই বন্ধন আজীবন থাকবে ইনশাআল্লাহ। সুখে-দুঃখে সবাই মিলেমিশে থাকবো। সংগঠনকে সারা দেশে এগিয়ে নিয়ে যাবো। সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য এবং কল্যাণে কাজ করবো। এটাই হবে আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা