ছবি: সংগৃহীত
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধাদের উদ্যােগে ইফতার মাহফিল

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্মেলিত বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যােগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আতঙ্কিত হওয়ার মতো অবস্থা নেই

রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. হারুন মিয়ার সঞ্চালনায় ও মাটিরাঙ্গা পৌর কমান্ডার আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার সাবেক কমান্ডার ও আসন্ন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা জনাব রইছ উদ্দিন।

সভায় প্রধান অতিথি বলেন, অবহেলিত এ উপজেলাবাসীর আশার প্রদীপ হয়ে নয়, দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেকে আত্মপ্রকাশ করতে চাই। মহান স্বাধীনতা যুদ্ধে যেভাবে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে রক্তক্ষয়ী যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম, ঠিক সেভাবে এ এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে স্মার্ট উপজেলা উপহার দিতে চাই। যদি আমাকে এ উপজেলার মানুষ আসন্ন নির্বাচনে নির্বাচিত হওয়ার সুযোগ দেন।

আরও পড়ুন: ঝড়ের আঘাতে ২ জনের মৃত্যু

তিনি এ উপজেলাকে মাদকমুক্ত, সকল অনিয়ম-দুর্নীতি রোধ, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার জনাব হানিফ হাওলাদার, সাবেক দফতর সম্পাদক মো. মোস্তফা, বীর মুক্তিযোদ্বা মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোকাব্বার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি আ. সালাম, জেলা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, মাটিরাঙ্গা উপজেলা সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব সাদ্দাম হোসেন ও মাটিরাঙ্গা পৌর সন্তান কমান্ডের সভাপতি মো. লিটনসহ মুক্তিযোদ্ধা পরিবারের সকলগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা