ছবি: সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় আগুনে ১৫ দোকান ভস্মীভূত 

জেলা প্রতিনিধি: বগুড়ার শাপলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে।

আরও পড়ুন: বান্দরবানে কম্বিং অপারেশন চলছে

রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কেটের ব্যবসায়ীরা বলেন, আগুন লাগা দোকানের বেশির ভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: পূণ্যস্নানে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ বলেন, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি-প্যান্ট ছিল। সব পুড়ে গেছে।

আল আমিন নামের ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ৭ টি ছাপাখানা। আমার দোকানে ৪ টি কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। সকাল ৮ টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।

আরও পড়ুন: ঝড়ের আঘাতে ২ জনের মৃত্যু

জেলা ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, আজ সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে বগুড়া সদরের ৪ টি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা