ছবি: সংগৃহীত
সারাদেশ

লাইফ এইডের উদ্যোগে ইফতারের আয়োজন 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে লাইফ এইড বাংলাদেশ নামে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পদদলিত হয়ে প্রাণ গেল নারীর

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ মজুপুর মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। ইফতার পেয়ে খুশি অসহায় ও দরিদ্র মাদ্রাসার শিক্ষার্থীরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, লাইফ এইডকে ধন্যবাদ জানাই। তাদের এ আয়োজনের কারণে অনেক অসহায় শিশু ভালো খাবার খেতে পেরেছে। লাইফ এইডের মতো অন্য সংগঠনগুলো এতিমখানার ছাত্রদের জন্য এগিয়ে আসলে আমরা তাদের জন্য ভালো কিছু করতে পারবো।

আরও পড়ুন: পলাশবাড়ীর মহাসড়ক যানজট মুক্ত

এ সময় বক্তব্য রাখেন- লাইফ এইডের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আবুল বারাকাত সৌরভ, লাইফ এইড কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ভূঁইয়া, লাইফ এইড পরিচালনা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক হাসিব গাজী, জাহিদ হাসান, নিলয় ভূঁইয়া, রিফাত চৌধুরীসহ লাইফ এইডের বিভিন্ন সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, প্রতিবছর রমজান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় লাইফ এইড। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। লাইফ এইড সংগঠনটি সৃষ্টিলগ্ন থেকে মানুষের পাশে ছিল। করোনার সময় সংগঠনটি সাধারণ মানুষের জন্য কাজ করে গেছে। লাইফ এইড সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা