ছবি: সংগৃহীত
রাজনীতি

আফছার উদ্দিন ভূঁইয়ার সমর্থনে ইফতার মাহফিল 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভুঁইয়ার সমর্থনে ইফতার মাহফিল করা হয়েছে।

আরও পড়ুন: একেক রকম কথাবার্তা দলকে বিভ্রান্ত করে

রোববার (৩১ মার্চ) বিকেলে মহাকালী ইউনিয়নের বাগেশ্বর বাজারের আলী কমিনিউটি সেন্টারে এ আয়োজন করে মহাকালী ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা আফছার উদ্দিন ভূঁইয়াকে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের ঐক্য বজায় রাখতে আফছার উদ্দিন ভূঁইয়ার বিকল্প নেই।

আরও পড়ুন: বুয়েটে ছাত্ররাজনীতি চালু করতে হবে

মহাকালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুখ আহম্মেদ পিন্টুর সঞ্চালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সামছল কবির মাষ্টার, মহাকালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিদ্দিক মোল্লা, বাগেশ্বর বড় সমাজের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন সরকার, মহাকালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান বিরিন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সদর থানা যুবলীগের কার্যকরী সদস্য শাহ্- আলম, মহাকালী ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাসুদ মাল, মো. শামীম মেম্বার, মো. আল-আমিন মেম্বার, মহিলা মেম্বার রুমা বেগম, রেহেনা বেগম, স্বপন মেম্বার, ইদ্দিস মেম্বারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা