ফাইল ছবি
রাজনীতি

ভারতের পণ্য বর্জনে সরকার এত বিচলিত কেন?

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ন করা ঠিক হবে কিনা- এসব নিয়ে অনেকে নিউজ করছেন, টকশো করছেন। কিন্তু কথা হলো ভারতের পণ্য বর্জন করায় সরকার ও তাদের লোকরা এত বিচলিত কেন?

আরও পড়ুন: জাহাজ উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মারা যাওয়া, গুম হওয়া ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার (২৭ মার্চ) রাজধানীর তেজগাঁওস্থ আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাকের সমালোচনা করে বলেন, ঈদের আগে দেখি বিএনপি নেতাদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করতো। আমি এখন বলব বিএনপি নেতারা যদি বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান, তাহলে বিশ্বাস করব আপনারা সত্যি ভারতীয় শাড়ি বর্জন করলেন।

আরও পড়ুন: দেশের মানুষ স্বাধীনতার সুফল পাচ্ছে

এ বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বার্থ নিয়ে সরকারপ্রধান তামাশা করছেন। বিএনপি নেতাদের বউরা ভারত থেকে শাড়ি তেমন কেনে না। আর পুরোনো শাড়ি দিয়ে কাঁথাও বানায় না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, সীমান্তে হত্যা, ন্যায্য হিস্যার বিষয়ে কেন কথা বলা যাবে না। এগুলো কি দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে না?

এ সময় সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার ২১ নেতাকর্মীর পরিবারকে বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা