ছবি: সংগৃহীত
জাতীয়

বিএনপি ভুল রাজনীতির ফ্রেমে বন্দি

নিজস্ব প্রতিবেদক: আ’লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপির নেতা-কর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছে, ভুল রাজনীতির ফ্রেমে বন্দি হয়ে আছে।

আরও পড়ুন: অস্ত্রসহ নেতা গ্রেফতার

মঙ্গলবার (১২ই মার্চ) বিকালে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা জানায়।

বিবৃতিতে ওবায়দুল কাদের জানান, রমজান মাস সংযমের মাস। বিএনপির নেতারা এ মাসেও তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার কথা বলছে। বিএনপি কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। রমজানের মধ্যেও তাদের এ কর্মসূচি জনভোগান্তি সৃষ্টি করবে।

আরও পড়ুন: ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

তিনি আরও বলেছেন, আমরা আগেই বলেছি, বিএনপি রমজানে ঘোষিত কর্মসূচির মধ্যে আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তাদের তথাকথিত সরকারবিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করে চলছে। তাদের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি। বরং জনগণ দ্বারা বারবার তারা প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপি তথাকথিত আন্দোলনের মাধ্যমে গণসম্পৃক্ততার কোনো স্বরূপ তুলে ধরতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আ’লীগ সাধারণ সম্পাদক জানান, পরোক্ষভাবে বিএনপির নেতা-কর্মীরা বন্দিত্বের কথা বলছে; তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। নিয়মিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, সরকারকে চড়া গলায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে নারী নিহত

বিবৃতিতে তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে জনগণের যাতে কষ্ট না হয় সরকার সেজন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আ’লীগ সর্বদা জনগণের পাশে ছিল ও থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা