সংগৃহীত ছবি
জাতীয়

ফ্লাইওভারে দুর্ঘটনা, আহত ৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কায় শিশুসহ ৭ জন আহত হয়েছে।

আরও পড়ুন: একদিনে আরও ১৭৯ বিজিপির প্রবেশ

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহতরা হলেন- সৌদি প্রবাসী মো. কায়েস (৩৮), মো. কাইয়ুম (২৬), মো. কামরুল সর্দার (৬০), লায়লা (১০), মো. শিহাব (৩৬), জবা (১৬) ও মাইক্রোবাস চালক আমিনুল ইসলাম (৪৬)।

আরও পড়ুন: আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

মাইক্রোবাস চালক জানান, সৌদি ফেরত মো. কায়েসকে নিতে তার পরিবারের লোকজনসহ নড়াইলের লোহাগাড়া থেকে রাতে ঢাকায় আসি। পরে বিমানবন্দর থেকে তাকে নিয়ে নড়াইলের উদ্দেশ্যে রওনা করি। মহাখালী ফ্লাইওভারে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে সাথে ধাক্কা লাগে। এতে আমরা মাইক্রোবাসে থাকা সাতজনই আহত হই। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে মহাখালী ফ্লাইওভার থেকে শিশুসহ আহত ৭ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা