ছবি: সংগৃহীত
জাতীয়

একদিনে আরও ১৭৯ বিজিপির প্রবেশ 

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রাখাইনে চলমান সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের জেরে একদিনে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ১৭৯ সদস্য (বিজিপি) বাংলাদেশে প্রবেশ করছেন।

আরও পড়ুন: আগামীকাল বৃষ্টির সম্ভবনা

সোমবার (১১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৭৯ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে এ পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১৭৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: মাহে রমজান শুরু আজ

প্রসঙ্গত, গত মাসে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নেন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ায় ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়া হয়।

এর আগে গত অক্টোবর থেকে জান্তা বাহিনীর বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। তাদের হামলার মুখে রাখাইনের অনেক জায়গা থেকে পালিয়ে গেছেন জান্তা সদস্যরা।

রাখাইন ভিত্তিক স্থানীয় সংবাদ মাধ্যম নারিনজারা নিউজ বলছে, যেকোনো সময় পুরো রাখাইনের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে চলে যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা