ছবি: সংগৃহীত
জাতীয়

উত্তরার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারের অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: চকবাজারে কারখানায় আগুন

মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টার দিকে ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে, যা মিনিটের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক ও ফার্নিচারের দোকান ছিল। সেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১০টি ইউনিট।

আরও পড়ুন: আংগারিয়ায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু

তাদের প্রচেষ্টায় বড় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ছোট ছোট আগুন বা ছাইচাপা আগুন রাত ৩ টার পরও জ্বলতে থাকে। তখন ঐ আগুনগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

এদিকে আগুন লাগার খবরে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। তবে খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

একজন দোকানি বলেন, রাতের বেলা তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তখন একজন তাকে আগুনের খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

আরও পড়ুন: ট্রাক্টর চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে তারা কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। পরে ১০-১৫ মিনিটের মধ্যে তা বড় আকার ধারণ করে। এরপর দাউ দাউ করে জ্বলতে থাকে সব। ঘটনাস্থলে এক দোকানিকে আহাজারি করতে দেখা যায়।

এক ফার্নিচার দোকানি দাবি করেন, তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তারা কোনো কিছু রক্ষা করতে পারেননি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা