সংগৃহীত
জাতীয়

কোনো অবস্থায় বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে একটি অপশক্তি বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এই তথ্য জানিয়েছেন।

আ,লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন আচরণবিধি প্রতিপালন করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা জানান, আ’লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। জনগণের দোরগোড়ায় যেতে হবে, সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাজপথে নামাতে হবে।

আরও পড়ুন: জাপার সঙ্গে আসন নিয়ে আলোচনা হয়নি

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমার মা, বাবা, ভাই নেই। আপনারাই সব, আমার সবকিছুই আপনারা দেখবেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে ২ দিনের সফরে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থেকে শৃঙ্খলমুক্তির মহানায়কের প্রতি অতল সম্মান প্রদর্শন করেন। পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুকন্যা ফাতেহা পাঠ করেন।

দুপুর পৌনে ১টায় আ’লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে রওনা হন। পদ্মা সেতু হয়ে বিকেল ৪টায় টুঙ্গিপাড়া এসে পৌঁছান তিনি।

সান নিইজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা