ছবি: সংগৃহীত
জাতীয়

ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত খায়ের মিয়ার (৪৪) বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাঘাদি গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার বাবার নাম মৃত আফাজ উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় ৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন: ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

তাদের মধ্যে আইসিইউর ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন খায়ের মিয়া বিকেল সাড়ে ৫ টায় মারা গেছেন। বাকি ৭ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিহতের সহকর্মী হারুন জানান, খায়ের মিয়া রয়েল ফিলিং স্টেশনে সিনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। গতকাল বিস্ফোরণে তিনি দগ্ধ হওয়ার পর তাকে আইসিইউতে নেওয়া হলে আজ বিকেলে তিনি মারা যান।

আরও পড়ুন:

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় ৮ জন দগ্ধ হন।

তাদের মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা