ছবি: সংগৃহীত
জাতীয়

ছাত্রসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রসমাবেশে সারা দেশ থেকে কমপক্ষে ৫ লাখ শিক্ষার্থী যোগ দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশেপাশের এলাকাসহ রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: রাজধানীতে ছাত্রলীগের সমাবেশ আজ

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ছাত্রলীগ আয়োজিত ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ শুরু হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই সাথে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন: আজ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

পাশাপাশি যানবাহন চলাচলে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

পুলিশ জানিয়েছে, আজ সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকা ছাড়াও পুরো রাজধানীতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

আরও পড়ুন: সমাবেশস্থলে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

সরেজমিনে দেখা যায়, ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‌্যাব ও পুলিশের টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের তল্লাশি করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সমাবেশস্থলে প্রবেশ করতে না পারে, সেজন্য সন্দেহভাজনদের তল্লাশির আওতায় আনা হবে। সেই সাথে যে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করবে পুলিশ।

আরও পড়ুন: স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

এছাড়া ছাত্রসমাবেশ ঘিরে সাইবার স্পেসে কোনো মহল যাতে গুজব ছড়াতে না পারে বা রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষণ্ন হয়, এমন কিছু করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে নজরদারি বাড়িয়েছেন সাইবার ইউনিটের সদস্যরা।

কঠোর নজরদারিতে বহাল রাখতে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকাগুলোতে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে। সেখান থেকে পুরো উদ্যান ও আশেপাশের এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

আরও পড়ুন: ছাত্রলীগ সমাবেশে বৃষ্টির হানা

সমাবেশ ঘিরে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে ডিএমপির গোয়েন্দা পুলিশের সোয়াট ও ডগ-স্কোয়াড টিম।

সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, সোহারাওয়ার্দী উদ্যানে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে আজ

এছাড়া সমাবেশস্থলের বাইরেও নজরদারি বাড়ানো হয়েছে। আশেপাশের এলাকায়ও রয়েছে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

তিনি আরও জানান, সমাবেশে ভিভিআইপি ব্যক্তিদের গমনাগমনে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রোড ডাইভারশন দেওয়া হয়েছে। সুশৃঙ্খলভাবে ছাত্রসমাবেশ সম্পন্ন করতে পুলিশ যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে।

ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন জানান, সোহারাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও হাইকোর্টসহ আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রা কমে বাড়তে পারে বৃষ্টি

যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সমাবেশস্থলে ও বাইরের বিভিন্ন পয়েন্ট সাদা পোশাকেও পুলিশ তৎপর রয়েছে।

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে কাজ করছে র‌্যাব। এছাড়া সাইবার স্পেসেও র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা