সংগৃহীত
রাজনীতি

স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত 

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের নেতা কর্মীরা সমাবেশস্থলে দলে দলে যোগ দিচ্ছেন। এসময় মিছিল-স্লোগানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসি গেটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠে।

আরও পড়ুন: আজ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সোহরাওয়ার্দীর টিএসসি গেট ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন গেটে অবস্থান করে এই চিত্র দেখা গেছে। বিকেল ৩টা থেকে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা উদ্যানের বিভিন্ন গেটের সামনে জড়ো হতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের রংপুর মহানগরের সাবেক সাংগঠনিক শাহজাহানুর ইসলাম সৌরভ হাজারো নেতাকর্মী নিয়ে রাজধানীর টিএসসি গেট দিয়ে সোহরাওয়ার্দী বেলা সাড়ে ১১টায় উদ্যানে প্রবেশ করেন।

আরও পড়ুন: সমাবেশস্থলে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

এই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা সরকার, বার-বার দরকার', বিএনপি-জামায়েতের কালো হাত, ভেঙে দাও' স্লোগান দিতে থাকেন।

এছাড়াও বেলা ১২টায় নেত্রকোনা জেলা ছাত্র লীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান প্রায় ৩ হাজার নেতাকর্মী নিয়ে টিএসসি গেটে আসেন।

রবিউল আওয়াল শাওন জানান, আমরা নেত্রকোনা থেকে ৩৪টি বাস, ১১টি হায়েস গাড়ি ও ৫টি প্রাইভেটকার নিয়ে এসেছি। আমাদের জেলায় পরিবহন স্বল্পতা আছে, যার ফলে অন্তত আরও ৫০০ নেতা-কর্মীকে আমরা সঙ্গে আনতে পারিনি।

আরও পড়ুন: রাজধানীতে ছাত্রলীগের সমাবেশ আজ

তিনি জানান, সারা দেশেই আজকের সমাবেশ ঘিরে একটা উৎসবের আমেজ শুরু হয়েছে। দেশের যেকোন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি। হাইকমান্ড থেকে যখনই নির্দেশনা আসবে, বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে রাস্তায় নেমে যাবো।

সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান জানান, আমরা নেত্রকোনা থেকে রাতে রওনা দিয়েছি। আজ ভোরে ঢাকায় এসেছি। সবমিলিয়ে ৩ হাজারের মতো নেতাকর্মী এসেছে। আমাদের ১০টি উপজেলা, ৫ পৌরসভা ও সরকারি কলেজসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা এসেছে। এর বাইরেও আমরা শতশত নেতাকর্মীকে আনতে পারিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা