ছবি : সংগৃহিত
রাজনীতি
প্রস্তুতি সম্পন্ন

৫ লাখ শিক্ষার্থীর ছাত্রসমাবেশ হবে

নিজস্ব প্রতিবেদক: সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগ জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ছাত্র সমাবেশে ৫ লাখ শিক্ষার্থীর মহামিলন মেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছে ছাত্রলীগের র্শীষ নেতৃবৃন্দ।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এসময় বলেন, সারাদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, নতুন প্রজন্ম একটি সুরে, একটি নামে ঐক্যবদ্ধ। উন্নত, আধুনিক, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

শেখ হাসিনা দিন বদলের কথা দিয়ে এদেশে লাখো কোটি মানুষের দিন বদল করেছেন। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তিনি করেছেন।

আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তিনি বলেন, সব প্রগতিশীল ছাত্র সংগঠন, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা প্রগতিশীল রাজনীতি চর্চা করে এমন সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।

রাজনৈতিক মতবিরোধ অনেকের থাকে, কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারো মতবিরোধ নেই, শেখ হাসিনার প্রশ্নে কোনো মতবিরোধ নেই, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

যারা যুদ্ধাপরাধীর পক্ষে সাফাই করেছে, রাজাকারের পক্ষে সাফাই করেছে এবং সামরিক স্বৈরশাসকের পক্ষে ভূমিকা পালন করেছে তাদের ছাড়া সব ছাত্র সংগঠনকে আমন্ত্রণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: খালেদার বিরুদ্ধে নাইকো মামলা চলবে

আগামীকাল আমরা স্মরণকালের বৃহৎ ছাত্রসমাবেশ করতে যাচ্ছি জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা মুক্তিযুদ্ধের আদর্শে বলিয়ান থাকবো, জাতির পিতার আদর্শে বলিয়ান থাকবো। খুনিদের, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করার জায়গা বাংলাদেশ ছাত্রলীগ নেই বলেও জানান তিনি।

শেখ হাসিনার প্রতি এদেশের পাঁচ কোটি শিক্ষার্থীদের যে গভীর ভালোবাসা রয়েছে, শিক্ষার্থীর হৃদয়ে যে ভালোবাসা রয়েছে, বহি:প্রকাশ করতেই এই সমাবেশ। এটি শুধুমাত্র ছাত্রলীগের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ছাত্রসমাবেশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের আগমনী যে রায় সেটি প্রকাশ করতে যাচ্ছে।

স্মার্ট বাংলাদেশ এখন দলীয় বিষয় নয়, বাংলাদেশের তরুণ প্রজন্মের কমন ড্রিমে পরিণত হয়েছে উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি বলেন, ষড়যন্ত্রকারীরা আজকেও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন: আর কোনো ছাড় দেওয়া হবে না

আমরা বাংলাদেশের ছাত্রসমাজ থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের পথ খোলা রেখে তারুণ্যের মাধম্যে আধুনিক, স্মার্ট বাংলাদেশের পক্ষে রয়েছি। শুধু ছাত্রলীগের ৫ লাখ কর্মীর অংশগ্রহণ ছাড়াও কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা