ছবি-সংগৃহীত
রাজনীতি

ষড়যন্ত্র করছে, সতর্ক থাকা উচিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপি এমন স্বপ্ন দেখছে যে স্বপ্ন তারা কখনো বাস্তবায়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, উনারা (বিএনপি) এক দফা দাবিতে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনে রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা। এজন্য বলা হচ্ছে আমাদের সতর্ক থাকা উচিত। আমি বলবো, ষড়যন্ত্র তারা হয়ত করছে। তবে, আমি মনে করি তারা একটি স্বপ্ন দেখছে। যে স্বপ্ন তারা কখনো বাস্তবায়ন করতে পারবে না।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালমান এফ রহমান বলেন, আমরা যখন এলাকার লোকজনের সঙ্গে কথা বলি তখন তারা জানায়- তারেক রহমান আবার আসলে হাওয়া ভবন চালু হবে, তখন আমরা মারা যাব। সেদিন ব্যবসায়ীরাও খোলাভাবে বলে দিয়েছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার চাই। তারা (বিএনপি) জানে জনগণের কাছে তাদের কোন সমর্থন নাই।

আরও পড়ুন : ড. ইউনূস ইস্যুতে সরকার বিচলিত নয়

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, লন্ডনে বসে ষড়যন্ত্র করা খুবই সহজ। আসলে রাজনীতি যদি কেউ করতে চাইতো, তাহলে ঢাকায় ফিরে আসো, জেলে যাও। জেল থেকে ফিরে এসে যদি সাহস থাকে তাহলে রাজনীতি করো। কিন্তু সেটা না করে ওখানে আরামে বসে ষড়যন্ত্র করছ।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আমি এখান থেকে আমার বিডা ভবনে যাব। সেখানে বড় বড় ৩৫ মার্কিন কোম্পানির প্রতিনিধি আসছে আমার সঙ্গে দেখা করতে। তারা সবাই বলে- আমরা বাংলাদেশে ব্যবসা করতে চাই, বিনিয়োগ করতে চাই। যদি মার্কিন সরকার শেখ হাসিনাকে সরাতে চাইতো তাহলে তাদের দেশের বড় ব্যবসায়ীরা তো এসময় এখানে আসার কথা না।

আরও পড়ুন : অনলাইন থেকে বক্তব্য অপসারণ শুরু

শেখ হাসিনার কল্যাণে সবাই ঘরে বসে ইলেকট্রনিক্স আইটেম ব্যবহার করতে পারছে জানিয়ে তিনি বলেন, এই পৃথিবীতে টেলিভিশন-ইস্ত্রি এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ এগুলো ব্যবহার করতে পারত না। এখন বিএনপি জামাতের লোকজন যে এগুলো ব্যবহার করছে, সেটাও শেখ হাসিনার কল্যাণে করতে পারছে। কারণ, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা