ছবি : সংগৃহিত
রাজনীতি
বাংলাদেশ লেবার পার্টি

চেয়ারম্যান ফারুক, ইরান বহিস্কার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান পদ থেকে মোস্তাফিজুর রহমান ইরানকে বহিষ্কার করে নতুন চেয়ারম্যান হিসেবে দলটির বর্তমান মহাসচিব লায়ন মো. ফারুক রহমানকে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: জনগণ শেখ হাসিনার পক্ষে রয়েছে

এদিকে বাংলাদেশ লেবার পার্টি থেকে নিজের বহিষ্কারের সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমান ইরান। যারা তার বহিষ্কার নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তিনি তাদের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন।

সোমবার (২৮ আগস্ট) রাতে সংবাদ মাধ্যমকে ইরান বলেন, আমাকে বহিষ্কারের এখতিয়ার কারও নেই। দলের সিদ্ধান্তে যে নেতা নিজেই অব্যাহতি নিয়েছেন, তিনি কী করে আমাকে বহিষ্কার করতে পারেন।

আরও পড়ুন: তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ

এর আগে দলটির দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমানের সাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে ইরানকে বাংলাদেশ লেবার পার্টির প্রাথমিক সদস্য পদসহ চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নতুন চেয়ারম্যান হিসেবে দলটির বর্তমান মহাসচিব লায়ন মো. ফারুক রহমান এবং ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: তারেকের বক্তব্য সরাতে হাইকোর্টে আবেদন

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দলের যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও জেলা-মহানগর পর্যায়ের নেতাদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইরান এ বিষয়ে বলেন, ফারুক রহমান, আমিনুল ইসলাম এবং হাবিবুর রহমানের সঙ্গে লেবার পার্টির কোনো সম্পর্ক নেই। ফারুক নিজে আবেদন করে তিন মাস আগে গত ১৭ জুন দলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি নিয়েছেন। তিনি নিজে অব্যাহতি নিয়ে কী করে আমাকে বহিষ্কার করেন।

আরও পড়ুন: আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

অপরদিকে ফারুক দাবি করেছেন, মিথ্যাচার করছেন মোস্তাফিজুর রহমান ইরান। সংগঠনবিরোধী কাজ করে ব্যক্তিগত আক্রমণ করছেন। ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার জন্য তাকে আহ্বান জানাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা