সংগৃহীত ছবি
জাতীয়

কারাগারে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ডানা’

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ-পরিদর্শক ওমর ফারুক রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২ অক্টোবর শাহজাহান মাঝি নামে একজনকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন : চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।

গণ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের এক সপ্তাহ পর ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় ঢাকার সদরঘাটে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এরপর কয়েক দফায় তাকে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা