ছবি : সংগৃহিত
জাতীয়

ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী সেপ্টেম্বর মাসে দুই দিনের সফরে ঢাকা আসছেন।

আরও পড়ুন: যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-ভারত

গণমাধ্যমে কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন লাভরভ। এর আগে আগে ৭ ও ৮ সেপ্টেম্বর তার বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

বাংলাদেশ সফর নিয়ে ওই সময় থেকেই তার আগ্রহ দেখিয়ে আসছে রাশিয়া। ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস নিয়মিতভাবে রাজনৈতিক পর্যায়ে এ সফর নিয়ে আগ্রহ দেখাচ্ছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: আজ দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই দেশের সম্পর্কের উন্নয়ন ও বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা হতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা